1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলে যাচ্ছে অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দুই কার্গো এলএনজি কিনবে সরকার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কমলা রঙের স্মার্টফোন নিয়ে এলো অপো

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

কমলা রঙের স্মার্টফোন নিয়ে এলো অপো

তথ্য প্রযু্ক্তি ডেস্ক
স্মার্টফোন ব্র্যান্ড অপো গত বুধবার (৮ অক্টোবর) অপো এফ১৭ স্মার্টফোন ও ওয়্যারলেস স্টেরিও অপো এনকো ডাব্লিউ৫১ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ডিভাইস দু’টির প্রি-অর্ডার শুরু হয়েছে। অপো এফ১৭-এর দাম ২২ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে, অপো এনকো ডব্লিউ৫১ ডিভাইসটির দাম ৭ হাজার ৯৯০ টাকা। ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলো অফলাইন ও অনলাইনে বিক্রি শুরু করবে অপো। প্রি-অর্ডার করলে গ্রাহকরা পাবেন অপোর গিফট বক্স।

লাকি অরেঞ্জ অপো এফ১৭ ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৪৪ ইঞ্চি ২৪০০ বাই ১০৮০ এফএইচডি+ ডিসপ্লে ও আল্ট্রা ওয়াইড কোয়াড ক্যামেরা, যাতে আছে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ছবি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের দুটি মনো ক্যামেরা। ডিভাইসটির ব্যাটারি ৪০১৫ মিলিঅ্যাম্পিয়ার। দ্রুত গতিতে চার্জের জন্য থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০।

ডিভাইসটিতে আরও আছে ৮ গিগা এলপিডিডিআর৪এক্স র‌্যাম, স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট ও ১২৮ গিগাবাইটের ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ।

এফ১৭ স্মার্টফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটি হাইব্রিড অ্যাক্টিভ ক্যান্সেলেশন, ট্রিপল মাইক্রোফোন নিয়ে ক্যান্সেলেশনে মিউজিক উপভোগ ও ফোনে কথা বলার জন্য অপো এনকো ডব্লিউ৫১ নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি