1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কমলাপুরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল: প্রকৌশলী বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশদ্বারের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় ঢাকা রেলওয়ের বিদ্যুৎ বিভাগের ইনচার্জ সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই উপ-সহকারী প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এই ঘটনায় একই অফিস আদেশে ঢাকা রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ভৈরব স্টেশনে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ। তিনি বলেন, এই ঘটনায় ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা এক সিনিয়র উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকার এক নিরাপত্তা কর্মীকে বদলি করা হয়েছে এবং চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো জানান, এই ঘটনায় ঢাকা রেলওয়ের বিদ্যুৎ বিভাগ থেকে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা দেখা যায়। এই স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ স্ক্রিনটি বন্ধ করে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি