1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের হল ২৫ অক্টোবর খুলছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে শিক্ষার্থীদের জন্য খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুটি হল। আগামী ২৫ অক্টোবর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ও দোলনচাঁপা হল খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৭তম একডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির বিষয়ে নীতিমালা প্রণয়ণের কাজ চলছে। নীতিমালা প্রণয়ন শেষে হল দুটি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, আগামী ২৫ অক্টোবরের পর থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সশরীরে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগগুলো একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে নির্ধারিত বিভিন্ন ছুটি কাটছাট করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সভায় সভাপতিত্ব করেন-কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আর সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি