1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

কবর থেকে বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে নিহতের লাশ কবর থেকে চুরি করতে এসে জনতার হাতে নূর ইসলাম নামে একজন আটক হয়েছে। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর রাজাখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গত শনিবার (১০ আগস্ট) ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন ওই গ্রামের সোহেল রানা নামে এক কৃষক। পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। সোমবার দিবাগত রাত বারোটার দিকে বাড়ি আঙিনায় থাকা ওই কবর থেকে লাশ চুরি করতে কবরের উপরে থাকা পলিথিন টানছিল উত্তর কোন্নগর গ্রামের নূর ইসলাম। এ সময় প্রতিবেশি হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সড়াতে দেখে চিৎকার দেন। এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের আড়াল হয়ে পাশে থাকা ভোগাই নদীতে আত্মগোপন করে। একই সময় মোকছেদুল নামে অপর একজন লাশ চুরি করতে আসা নূর ইসলামকে দেখে ফেলেন। ততক্ষণে এলাকাবাসী জরো হয়ে যান এবং নূর ইসলামকে জনরোষ থেকে বাঁচাতে ঘরে আটকে রাখেন। নূর ইসলাম উত্তর কোন্নগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং এলাকায় চোর হিসেবে চিহ্নিত।

মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত নূর ইসলামকে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাকে আইনের আওতায় তুলে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি