1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কন্যা সন্তানের জন্ম দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিবের স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

রোববার দুপুরে নিহত রাকিবের বাবা মাওলানা আব্দুল হালিম শেখ পুত্রবধূর কন্যা সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুত্রবধূ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্ত আফসোস আমার পুত্র রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না। মেয়েও কোনদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সবাই রাকিবের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোআ করবেন।

নূরে আলম সিদ্দিকী রাকিবের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগেপালপুর ইউনিয়নের দামগাও গ্রামে। ২০২২ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার এমদাদুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেন রাকিব। এরপর নিজ বাড়িতেই গড়ে উঠা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন তিনি। পাশাপাশি ভর্তি হন ঈশ্বরগঞ্জের ভাসা আতহারিয়া দারুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগে। গত বছরের ১২ জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সাদিয়া আক্তারকে।

গত ২০ জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পরে মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়ি দামগাও গ্রামে এনে দাফন করা হয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী অর্পিতা কবির অ্যানি বলেন, গত ২০ জুলাই রাকিব অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে বাড়িতে থেকে বের হন। পরে কলতাপাড়া বাজারে এসে বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের দাবি শহীদ রাকিবের স্ত্রী ও সন্তানের দায়িত্ব যেন রাষ্ট্রের পক্ষ থেকে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি