1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এদিন আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিজ্ঞ আদালতে আজ জামিন চেয়ে আমরা আবেদন করি। আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন মঞ্জুর করেছেন।’

এর আগে গত শুক্রবার রাতে শেরেবাংলানগর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে একটি বিদ্রূপাত্মক পোস্ট করেন হাসান নাসিম। ‘সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত : চিফ হুইপ’—এমন ক্যাপশনে পোস্ট করার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ছাড়া অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় চিফ হুইপের অনুসারী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিম কারাগারে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি