1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

সরকার ঘোষিত আট দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করে আদালত।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, জেলা শহরে প্রতিদিন চারটিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ চলছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৫২টি নমুনা পরীক্ষা করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৪৬ জন, ভালুকায় নয়জন , ফুলপুরে আটজন, তারাকান্দায় দুইজন, ত্রিশালে আটজন, ধোবাউড়ায় পাঁচজন, ঈশ্বরগঞ্জে তিনজন, ফুলবাড়িয়ায় তিনজন, মুক্তাগাছায় দুইজন, নান্দাইলে দুইজন, গৌরীপুরে দুইজন এবং গফরগাঁওয়ে একজন করোনা শনাক্ত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি