1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কচুখেতে পড়ে ছিল প্রতিবন্ধী তরুণীর মরদেহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে কচুখেত থেকে হোসনে আরা (৩০) নামে এক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামের একটি কচু খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণী উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনে আরা (৩০) একজন মানসিক ভারসাম্যহীন তরুণী। বাড়িতে তিনি তার মা রাবেয়া খাতুনের সাথে একটি টিনশেড ঘরে বসবাস করতেন। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন আরা বাড়ি থেকে বের হওয়ার পর তার খোঁজ পাচ্ছিল না পরিবার। বুধবার সকালে গ্রামের শিশুরা ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুখেতে একটি মরদেহ পরে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে হোসেনে আরার মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনে আরার মা রাবেয়া খাতুন বলেন, রাতের শেষ ভাগের দিকে হোসেন আরা বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে খবর পাই মেয়েকে মেরে কচু খেতে ফেলে রাখছে। আমার মেয়ের কি অপরাধ?। আমার মেয়েকে কেন এভাবে মেরে ফেললো। আমি এর বিচার চাই।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, আমি চেয়ারম্যান থাকাকালে হোসেনে আরাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেই। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে প্রায়ই বাড়ি থেকে কাউকে কিছু না বলে সময়-অসময় বেরিয়ে যেতো। কিন্ত সে কারো কোন ক্ষতি করতো না। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, মরদেহের গলায় কলাগাছের বাকল পেচানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি