1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

কখনোই সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে চলা নানা গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী।

এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য তিনি কখনোই মনোনয়ন চাননি। বিবৃতিতে তিনি তার রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত পরিচয়কে প্রাধান্য দিয়ে বলেন, ‘আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার বড় পরিচয়।’

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, ‘আমি মীর্জা আব্বাসের স্ত্রী এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।’

তিনি বলেন, ‘প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

একইসঙ্গে, নিজের নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানান আফরোজা আব্বাস। এ ধরনের তথ্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করছে, যা অনভিপ্রেত বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে তিনি কঠিন সময় পার করছেন জানিয়ে বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, ‘আমার স্বামী, আব্বাস মীর্জা আব্বাসের অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান ও একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা।’

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী যারা ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে কামনা করি—যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের প্রতি অনুরোধ—হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে।’

তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন, ব্যক্তিগত কষ্টের মাঝেও তিনি বিশ্বাস করেন নারীর শক্তিকে কখনো থামিয়ে রাখা সম্ভব নয়। দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিতের প্রত্যাশাও ব্যক্ত করেন আফরোজা আব্বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি