1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটের ধাক্কায় কুকুরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইটের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিমান যাত্রীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। এর ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। উড্ডয়নের আগমুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড়োজাহাজটি উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সবার অগোচরে উড়োজাহাজটির সঙ্গে একটি কুকুরের ধাক্কা লেগেছে। ধাক্কায় কুকুরটি মারা যায়।

ঘটনার পর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ স্বীকার করে যে, বিমানবন্দরের রানওয়ের পশ্চিমপাশ থেকে কুকুরগুলো প্রবেশ করছে। ওই এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলায় সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জিং বিষয় বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্টও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার একই ধরনের ঘটনা ঘটেছিল, তাতেও ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি