1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের সময় দুটি গরুর সঙ্গে ধাক্কা লেগেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের। মঙ্গলবার (৩০ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার শেষ ফ্লাইট উড্ডয়নকালে এই ঘটনা ঘটেছে। বিমানের ডান পাখার ধাক্কায় গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বিমানবন্দর সংশ্লিষ্টরা এর সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু বিমানবন্দর ব্যবস্থাপক গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করেননি।

তবে, বিমানটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এতে অল্পের জন্য বেঁচে ফিরেছেন ৯৪ যাত্রী। সন্ধ্যা ৭টা ৫মিনিটে যাত্রীসহ বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

ওই বিমানের যাত্রী কক্সবাজার পৌরসভার বাসিন্দা জানে আলম জানান, মঙ্গলবারের শেষ ফ্লাইট হিসেবে সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছিল। হঠাৎ কিসের সঙ্গে যেন ধাক্কা লাগে বিমানটির। এতে তীব্র ঝাঁকুনি হলে সবাই আতংকিত হয়ে দোয়া পড়তে থাকে। আল্লাহর রহমতে আমরা নিরাপদে ৭টা ৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছি। পরে খবর নিয়ে জেনেছি, বিমানের পাখার সঙ্গে ধাক্কা লেগে দুটি গরু মারা গেছে।

বিমানবন্দর সূত্রও নিশ্চিত করেছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

এ ব্যাপারে জানতে কক্সবাজার বিমানবন্দরে ব্যবস্থাপক মো. গোলাম মূর্তুজা হোসেনের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কিন্তু নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান বাংলাদেশের একটি ফ্লাইট উড্ডয়নের সময় হঠাৎ কোথা থেকে যেন দুটি গরু রানওয়েতে চলে আসে। আর বিমানের ডান পাখায় আঘাত লেগে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে বিমানটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বিমানের ৯৪ জন যাত্রী নিরাপদে আছেন।

উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দর রানওয়েটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। বিমানবন্দরের কয়েক পাশে নিরাপত্তা দেয়াল মজবুত না। ফলে কুকুর, গরু ও মানুষের অবাধ যাতায়াত চলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি