1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ককটেল ফাটিয়ে ফিল্মি কায়দায় স্বর্ণালঙ্কার লুট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রদীপ জুয়েলার্সের মালিক অধির কর্মকার গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দোকান মালিককে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ভালুকার গফরগাঁও রোডে প্রাইভেটকার যোগে পাঁচ-ছয় জন ডাকাত প্রদীপ জুয়েলার্সের সামনে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ভেতরে ঢুকে দোকান মালিক অধির কর্মকারকে গুলি করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।’

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘ডাকাত দল ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দোকান মালিককে গুলি করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে কি পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি। পাঁচ মিনিটের মধ্যে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ডাকাতির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি