1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ওমরাহ যাত্রীদের বড় সুখবর দিলো বিমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সৌদি আরবগামী ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বোসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্মানিত ওমরাহযাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে। এর আগে, ওমরাহর জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। সম্মানিত ওমরাহযাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে সম্মানিত ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকিট ক্রয় করতে পারবেন। যে সেসব ওমরাহযাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এ ছাড়া যে সব যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি