1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঐতিহাসিক ৭ মার্চে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে কিশোরগঞ্জবাসী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

ঐতিহাসিক ৭ মার্চ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (৭ মার্চ) সকাল ৭টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতাউর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি