1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

এ বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার মানুষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে পারবেন। সৌদি আরবের জেদ্দায় সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে এ বছরের হজ চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিহা।

বৈঠকে হজের খরচ ও অন্যান্য বিষয়ে আলোচনা না হলেও সূত্র জানিয়েছে, এ বছর হজ পালনে খরচ বাড়তে পারে। করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, তেলের মূল্য বৃদ্ধি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হোটেল, পরিবহন, ভ্যাট প্রবর্তনসহ সরকারিভাবেও খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশি হাজিদের আধুনিক আবাসন পরিবহন ও অন্যান্য সুবিধাটি বৃদ্ধির ও হজের কোটা বৃদ্ধি করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি