1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এসএসসি পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে তার মৃত্যু হয়।

প্রপারলি হাগিদক উপজেলার মধুকুড়া গ্রামের সন্তোষ স্রংয়ের মেয়ে। সে হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ স্রং জানান, রোববার এসএসসির ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার প্রায় শেষপর্যায়ে আবারো সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা রক্তশূন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি