1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান কার্যালয়য়সহ সারাদেশের ৩৬টি জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি জানান, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করার অভিযোগ। এলজিইডির তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ- কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগ এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তারা কর্তৃক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

যেসব কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে-

রাজধানীর আগারগাঁওয়ের প্রধান কার্যালয়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কার্যালয়, বরিশালের মুলাদী উপজেলা কার্যালয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলা কার্যালয়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কার্যালয়, কক্সবাজারের রামু উপজেলা কার্যালয়, চট্টগ্রামের জেলা কার্যালয় ও আনোয়ারা উপজেলা কার্যালয়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয়, ঢাকার কেরানীগঞ্জ উপজেলা কার্যালয়, দিনাজপুর জেলা কার্যালয়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কার্যালয়, গাজীপুরের সদর উপজেলা কার্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কার্যালয়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কার্যালয়, যশোরের বাঘারপাড়া উপজেলা কার্যালয়, মাগুরার শ্রীপুর উপজেলা কার্যালয়, খুলনার বটিয়াঘাটা উপজেলা কার্যালয়, কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যালয়, কুড়িগ্রামের উলিপুর উপজেলা কার্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কার্যালয়, শরীয়তপুরের জাজিরা উপজেলা কার্যালয়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কার্যালয়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয়, নোয়াখালীর কবিরহাট উপজেলা কার্যালয়, নওগাঁ সদর উপজেলা কার্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কার্যালয়, পটুয়াখালী সদর উপজেলা কার্যালয়, পিরোজপুরের নজিরপুর উপজেলা কার্যালয়, রাজশাহী জেলা কার্যালয়, গাইবান্ধা ফুলছড়ি উপজেলা কার্যালয়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কার্যালয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কার্যালয়, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা কার্যালয়, জামালপুর সদর কার্যালয় এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কার্যালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি