1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে শাহজালালে পরিদর্শন পর্যটন উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন। পরে সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল-

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি; সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ; প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রীসেবার গতি আনয়ন; এপিবিএনের জনবল সংকট নিরসন উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা হবে আরও স্বচ্ছ, গতিশীল ও যাত্রীবান্ধব।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিভিন্ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি