1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এমপিদের প্রতিশ্রুতি বাস্তবায়ন তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭ সদস্যের সেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

সংসদ সদস্যদের দেওয়া প্রতিশ্রুতি ও প্রত্যাশিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষ ‘সেল’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এমপিদের ঘোষিত কর্মসূচিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় গতি আনা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা এবং কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সেল গঠন করা হয়েছে।

সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১।

এ ছাড়া সদস্য হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের পরিচালক, অ্যাসাইনমেন্ট অফিসার-১ এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা।

সেলের দায়িত্বের মধ্যে রয়েছে— সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচির তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, জনস্বার্থ ও বাস্তবসম্ভাব্যতা যাচাই করে অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো।

একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের কাজ তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবে এই সেল।

প্রয়োজনে কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর থেকে অতিরিক্ত প্রতিনিধি ও জনবল যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

সরকারের এই উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা বাড়াতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি