1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড় ও কোমরে জটিলতা, চিকিৎসা নিয়ে অভিযোগ আইনজীবীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, শর্ত পুনর্বিবেচনায় যেতে চায় সরকার নারায়ণগঞ্জে পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মরদেহ, শ্রমিকদের বিক্ষোভ রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনে জোর দিলেন প্রধানমন্ত্রী, এলামনাইদের সম্পৃক্ত করার আহ্বান মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন কর, বছরে দিতে হতে পারে ১০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশি শ্রমিক মসজিদে টিকটক ভিডিও ধারণ, জামালপুরে নবম শ্রেণির ছাত্রী বহিষ্কার ঢাকায় ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

প্রিজনভ্যান দুর্ঘটনা
এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড় ও কোমরে জটিলতা, চিকিৎসা নিয়ে অভিযোগ আইনজীবীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে একাধিক জটিলতা ধরা পড়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালতের অনুমতি ও কারা কর্তৃপক্ষের নির্দেশে রাজধানীর পিজি হাসপাতালে তার এমআরআই করা হয়। পরে হাতে পাওয়া প্রতিবেদনে কোমরের তিনটি এবং ঘাড়ের দুটি অংশে সমস্যা শনাক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড় সরে গেছে। পাশাপাশি ঘাড়ের সি ৫-৬ ও সি ৬-৭ ডিস্কে জটিলতা ধরা পড়েছে।

তিনি আরও বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুর্ঘটনার পর তার অবস্থার আরও অবনতি হয়েছে। গত শনিবার কারাগারে সাক্ষাতের সময় তিনি স্বাভাবিকভাবে ঘাড় নাড়াতে পারছিলেন না বলেও জানান আইনজীবী।

তরিকুল ইসলামের অভিযোগ, এমআরআই প্রতিবেদনে গুরুতর সমস্যা উঠে এলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।

প্রিজনভ্যান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু ছিল—তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান মামলার সাক্ষ্যগ্রহণ গত বুধবার শুরু হয়েছে। মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি