1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

এবার হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

এবার হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রতি বছর দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সবচেয়ে বড় উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে অগণিত মানুষ। কিন্তু বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবারের আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।

সোমবার সান ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, যেখানে হাজারো দর্শকের উপস্থিতি আর দেশি-বিদেশি শিল্পীদের আবেগ, অনুভূতি, সুর মিলেমিশে একাকার হয় লোকগানে।

পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে উৎসবটি আয়োজনে আশাবাদী সান ফাউন্ডেশন। তাদের প্রত্যাশা, বরাবরের মতো সবার বিপুল সমর্থন ও সহযোগিতায় আন্তর্জাতিক লোকসংগীত উৎসব আবারও সফলভাবে আয়োজিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি