1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এবার ডাকসুতে সবচেয়ে বয়স্ক ভোটার মাহমুদুল হাসান ইউসুফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–২০২৫ নির্বাচনের সবচেয়ে বয়স্ক ভোটার হলেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান ইউসুফ। তার রেজিস্ট্রেশন বর্ষ ১৯৯১-৯২। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে মাস্টার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি তিনি ঢাবির শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘ সময় তিনি শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ইল্লানুর ইনস্টিটিউটের ধর্মবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও দা’ওয়াহ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন।

এছাড়া ২০১১ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ডিআইইউতে অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষাদানের পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মাহমুদুল হাসান ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি মাস্টার্সে খালি থাকা আসনে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি