1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এবার জানা গেল রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়। এরপর জানা গেছে শাখা সেক্রেটারির পরিচয়ও। ঢাবিতে ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যেই এবার জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির নাম।

জানা গেছে, ছাত্রশিবিরের রাবি সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে ও বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি হিসেবে ২০২৩ সালের জুন মাসে দায়িত্ব নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মোহাইমিন রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে এমফিলের শিক্ষার্থী ছাত্রশিবিরের এ নেতা। মাস্টার্সে তিনি ৩.৬৮ সিজিপিএ অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি