1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

এবারের হজ প্যাকেজ অমানবিক : হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলেইন্স ছাড়া অন্য কোনো বিমানে হজযাত্রী যাওয়ার সুযোগ না রেখে অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
‘হজ প্যাকেজ ২০২৩’ সংশোধন করে খরচ পুনরায় নির্ধারণের দাবিতে করা রিটের শুনানির দিন ধার্য করার সময় মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়কে একটি ‘অথর্ব মন্ত্রণালয়’ বলে মূল্যায়ন করেছেন আদালত। এ সময় হজের খরচ বাড়ার বিষয়টি নিয়ে হাইকোর্ট ক্ষোভও প্রকাশ করেন।

বুধবার (১৫ মার্চ) এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে হজ প্যাকেজের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আছে কি না, খোঁজ নিতে বলেছেন।

এর আগে গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে খরচ কমিয়ে নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওইদিন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান। নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তিনি গত ১২ মার্চ রিট আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি