1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, ‘এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে জিতে যাবে। জেতার পর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব কামাল বলেন, ‘আমাদের এখানে এতো ফিলোসফার (দার্শনিক) জন্মেছে যে কথা বলা মুশকিল হয়ে গেছে।

সবাই ফিলোসফার এবং সবাই এমনভাবে দার্শনিক কথা বলবে, মনে হবে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।’

তিনি বলেন, ‘আমি অফিসের নিচেই চায়ের দোকানে আলাপ করছিলাম। আমি বললাম— আমি এনসিপিকে একটা সাজেশন দিতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়েছে। নৌকা মার্কাও আওয়ামী লীগের নেই।

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে। এতে গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দেবে। এনসিপি জিতে যাবে। তারপর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দিতে পারবে।’

তিনি আরো বলেন, ‘গ্রামের একজন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, তিনি কী বলবে জানেন? তিনি বলবেন— আমি ৫৪ সাল থেকে নৌকা মার্কায় ভোট দেই। তারা এই রাজনীতির ঘোরপ্যাঁচ বোঝে না।’

জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, ‘আপনি একটি অবাস্তব ধারণা বাস্তবায়ন করছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না, মুক্তিযুদ্ধের চিহ্ন থাকবে না। এটা কি বাস্তবায়নযোগ্য?’ তিনি বলেন, ‘মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। আমি আমার জীবনের ৭০-৭১ বছরে কি করেছি, না করেছি সেটা নিয়ে স্মৃতিচারণ করি।

স্মৃতি নেই মানে তিনি মৃত-জড় পদার্থ। তো মুক্তিযুদ্ধ তো আমাদের একটি স্মৃতি, আপনারা আমাদের সেই স্মৃতি মুছে দিতে চাচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি