1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শাপলা চত্বর হত্যাকাণ্ড: মৃত্যুর তথ্য গোপনে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর ভূমিকার অভিযোগ মাইলস্টোন ট্রাজেডি: ড. ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাৎ জুন থেকে পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ ইসির ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নেত্রকোনায় ধর্ষণ-অন্তঃসত্ত্বা: আত্মগোপনে থাকা শিক্ষক র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ ইসির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নামের আগে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করার আবেদন করেছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে সেই আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, হুইপ দুলু তার এনআইডিতে নাম সংশোধনের আবেদন করে পেশাগত পরিচয় হিসেবে ‘অ্যাডভোকেট’ শব্দটি যুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু অর্জিত কোনো পেশাগত বা শিক্ষাগত উপাধি মূল নামের অংশ হিসেবে ব্যবহারের সুযোগ না থাকায় কমিশন প্রাথমিক পর্যায়েই আবেদনটি নামঞ্জুর করে।

পরে তিনি পুনর্বিবেচনার আবেদন করলেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বিদ্যমান আইন অনুযায়ী কেবল বিশেষ কিছু ক্ষেত্রে নামের সঙ্গে অতিরিক্ত পরিচয় ব্যবহারের সুযোগ রয়েছে। যেমন— উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে বিচারপতিদের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

তবে ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’ বা ‘অ্যাডভোকেট’-এর মতো শিক্ষাগত, ধর্মীয় কিংবা পেশাগত উপাধি এনআইডির নামের অংশ হিসেবে যুক্ত করার কোনো বিধান নেই বলেও জানিয়েছে কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি