1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এখন ফকিরকে দাওয়াত দিলেও আগে আইটেম জানাতে হয় : মতিয়া চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। তেমনি বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কথা থাকলেও বাস্তবে ছিল না। শেখ হাসিনা দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করেছেন।

এখন একজন ফকিরকে দাওয়াত দিতে চাইলেও তাকে আগে খাবারের আইটেম জানাতে হয়। ফকিরও আর পান্তাভাত খায় না। গরু ছাড়া পান্তাভাত আর কেউ খায় না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কর্তৃক কেআইবি মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আলোচনাসভাটি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্সের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহসভাপতি কৃষিবিদ ডা. মো. মাহবুব আলম ফারুক। আলোচনাসভায় সূচনা বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম।

এ ছাড়া আলোচনা করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রসেফর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি