1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শামীম পাটোয়ারী বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন, যদিও বিষয়টি ইতিমধ্যে স্তিমিত হয়ে গেছে। এ জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ– তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।

তিনি বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল—এক্ষেত্রে আসনের ভাগাভাগি ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য এমনভাবে হতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে। কারণ অন্যান্য দলগুলো বলবে—আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হয়ে বাধ্য হবে”।

শামীম পাটোয়ারী বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন, যেখানে ২১ আগস্টের পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। ফলে বিএনপির ওপর আ.লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি। এটি আরও পরে শুরু হয়েছে। এটা কুলিং পিরিয়ড। এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি