1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি হাস তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে। তাঁর চিঠি পেয়ে ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে, তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে।’

তখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কি না—জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নাই।’

তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের।

পিটার হাসও আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। হাস বলেন, ‘আমরা এ কথা বারবারই বলে এসেছি যে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলের পক্ষে নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য শর্তহীন সংলাপে বসার জন্য আমরা সব পক্ষের কাছে আহ্বান জানাই।’

সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগের কথাও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে তুলে ধরেছেন বলে জানান পিটার হাস।

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক গত সোমবার বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওই দিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি