1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এক সপ্তাহের দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

গত এক সপ্তাহ ধরে দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টার দিকে হঠাৎ করে আকাশ ঢেকে যায় কালো মেঘে।

মুহূর্তেই অন্ধকার হয়ে পড়ে চারপাশ। শুরু হয় ভারী বর্ষণ। সঙ্গে ছিল বজ্রপাতও। রাস্তায় গাড়ি চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। থমকে যায় স্বাভাবিক জীবন।

প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে যায়। আকস্মিক বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি ফিরলেও বজ্রপাতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ।

জেলার নিকলীতে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আবহাওয়া কর্মকর্তা মো. আক্তার হামিদ জানান, বিকেল ৩টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত এলাকার বৃষ্টিপাত রেকর্ড করা যায়। তাই পুরো জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেক বেশি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি