1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এক লাখ কেজি ভেজাল মধু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে ও সার্বিক সহযোগিতায় ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হত। অভিযানকালে ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ম্যানেজারসহ তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি