1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

এক বছরের সাজার ভয়ে ৬ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো. নুরুদ্দিন মিয়া (৫৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে পৌরশহরের দৌলতপুর এলাকার হাসপাতালের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নুরুদ্দিন মিয়া পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ২০১৫ সালে তাঁর ১ বছরের সাজা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ ৬ বছর বিভিন্ন কৌশলে তিনি পালিয়ে ছিলেন। পরে গতকাল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার এএসআই সোহেল রানা বলেন, দীর্ঘদিন ধরে নুরুদ্দিনকে ধরার চেষ্টা চলছিল। তবে বিভিন্ন কৌশলে পুলিশের চোখ এড়িয়ে লুকিয়ে ছিল। শেষে অটোরিকশা চালকের ছদ্মবেশ ধারণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি