1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন লাকি আক্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

একসঙ্গে চার সন্তানের জননী হয়েছেন লাকি আক্তার (২২)। বুধবার (৬ এপ্রিল) কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। এদের তিনজনেরই ওজন দুই কেজি করে।

একজনের ৫০ গ্রাম কম। তবে চার ভাই-বোন ভালো থাকলেও মা লাকি আক্তার ভালো নেই। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।

লাকি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি সেমাইকান্দি গ্রামের টেইলার মাস্টার ফাইজুর রহমানের স্ত্রী। ফাইজুর জানান, এরাই তাদের প্রথম সন্তান। স্ত্রীকে মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। আজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা লাকির অস্ত্রোপচার করেন। ফাইজুর রহমান বলেন, চার সন্তান একসঙ্গে পেয়ে পরিবারের সবাই খুশি।

এদিকে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুকে দেখতে হাসপাতালে ভিড় করছেন অনেকে। কেউ কেউ পোস্ট অপারেটিভ ওয়ার্ডেও ঘুরে আসছেন।

হাসপাতালের শিশু বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মোছা. মাহমুদা আক্তার জানান, চারটি বাচ্চার মধ্যে তিনজনের ওজনই দুই কেজি করে। একজনের ওজন ৫০ গ্রাম কম। বাচ্চাগুলো সুস্থ আছে। তবে তাদের অসুস্থ মা আইসিইউতে থাকায় বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি