1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

‘একটু বলেন আমার মেয়ে কোথায় আছে’, সন্তানের খোঁজে মা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের খুঁজতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেছেন স্বজনরা।

সোমবার (২১ জুলাই) বিকেলে হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়ার খোঁজে উত্তরা আধুনিক হাসপাতালে আসেন তার মা। এই হাসপাতালে তার কোনো তথ্য পাওয়া যায়নি। জরুরি বিভাগের সামনে মেডিকেলের শিক্ষার্থীরা মেয়ের ছবি দেখে জানান, আফিয়াকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

কাঁদতে কাঁদতে আফিয়ার মা বলেন, আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, আমি আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটু বলেন আমার মেয়ে কোথায় আছে।

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেক অভিভাবক উত্তরা আধুনিক হাসপাতালে সামনে ভিড় করেছেন। তারা তাদের সন্তানদের খোঁজ করছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি