1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

একই পরিবারের ৫ সদস্যকে অজ্ঞান করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

একই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে গফরগাঁও পৌর শহরের ৫নং ওয়ার্ডে টিচার্স রোড এলাকার আকরাম হোসেনের বাসায়।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বাসার কিচেনের জানালা দিয়ে খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ স্প্রে করে। রাতে ওই খাবার খেয়ে পরিবারের পাঁচ সদস্য অজ্ঞান হয়ে পড়ে। পরে গভীর রাতে বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে সব তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা।

অজ্ঞান পাঁচ সদস্যরা হলেন— আকরাম হোসেন (৪৫), সোরাইয়া (২৯), ইকরা (১১), রাহাদ (৮), রৌশান (৫)। সকাল ৯টা পর্যন্ত তারা অজ্ঞান অবস্থায় রয়েছে।

সকালে অন্য স্বজন ও প্রতিবেশীরা টের পেয়ে অসুস্থ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি