1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

এই সময় কালোজিরা খাওয়ার আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

এই সময় কালোজিরা খাওয়ার আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : পাঁচ হাজার আগে থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় কালোজিরার ব্যবহার ছিল প্রচুর। যেকোনো রোগের সেরা দাওয়াই কালোজিরা। ছোট দানার এই কালোজিরা খেতে কিছুটা তিতা স্বাদের হলেও গুণে তার জুড়ি মেলা ভার।
বিভিন্ন পদের রান্নায় অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হলো কালোজিরা। তবে শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, সুস্বাস্থ্য রক্ষায়ও কালোজিরা তালিকার শীর্ষে। কালো জিরাতে রয়েছে ফসফেট, ফসফরাস আর আয়রন। এই সব খনিজ উপাদান শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে।
কালোজিরাতে রয়েছে একাধিক আশ্চর্য স্বাস্থ্যগুণ, যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা। শীতের সময়টাতে শরীর সুস্থ রাখতে কালোজিরা খাওয়া খুবই জরুরি। আসুন কালোজিরার আশ্চর্য সব স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নেয়া যাক-
পেটের সমস্যায় খাবারের পাতে রাখুন কালোজিরা। ভাজা কালোজিরা গুঁড়া করে আধা কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারলে তা পেটের অনেক সমস্যা দূরে রাখতে সাহায্য করে।
কালোজিরাতে থাকা ফসফরাস শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়িয়ে তোলে। শরীরে যেকোনো জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালোজিরা অত্যন্ত কার্যকরী।
অনেকেরই বর্ষাকালে মাথা যন্ত্রণা বা মাথা ঝিমঝিম করতে থাকে। এ ক্ষেত্রে একটা কাপড়ে কালোজিরা বেঁধে তা রোদে শুকাতে দিন। এরপর তা নাকের কাছে ধরলে মাথায়, বুকে জমে থাকা শ্লেষ্মা সহজেই বেরিয়ে যায়। আর মাথা যন্ত্রণার অস্বস্তিও কমে যায়।
কালোজিরাতে থাকা আয়রন আর ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে পথ্য হিসেবে কালোজিরা খুবই কার্যকরী।
কালোজিরা দুর্দান্ত অ্যান্টি টক্সিনের কাজ করে। তাই নিয়মিত ও পরিষ্কার প্রস্রাবের জন্য পাতে রাখুন কালোজিরা। মুত্রথলির সংক্রমণ ঠেকাতেও কালোজিরা খুবই কার্যকরী!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি