1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়া সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

জানা গেছে, তার শরীরে এইচএমপিভির পাশাপাশি অন্যান্য জটিলতা ছিল। সেজন্য তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই তিনি মারা গেছেন। রাতেই তার মরদেহ নরসিংদীর বাড়িতে নেয়া হয়েছে এবং পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

এর আগে, গত রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সানজিদার শরীরে এইচএমপিভি শনাক্তের বিষয়টি জানায়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন তারা শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চলতি বছরের শুরুতে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। ভারতেও ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামে চিহ্নিত করা হয়েছে। এ ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি