1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এআই দিয়ে জাল কাগজ বানিয়ে মোটরসাইকেল ছাড়িয়ে আনতে গিয়ে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল অবমুক্ত করার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম রমজান আলী।

রোববার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২ আগস্ট বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রমজান আলী নামক এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে ট্রাফিক মিরপুর বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়। পরে ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করে আজ ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যান।

এসময় ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বিষয়টি খেয়াল করেন এবং লক্ষ্য করেন যে, জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা। তাৎক্ষণিক রমজান আলীকে আটক করে জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি