1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি
উচ্চ শিক্ষিত ও ভালো লোক ছাড়া ডিও লেটার দেবেন না এমপি মাজেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য উচ্চ শিক্ষিত ও সমাজের ভালো লোক ছাড়া ডিও লেটার দেবেন না বলে সাফ জানিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে এমপি লুৎফুল্লাহেল মাজেদ লিখেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়ে এখনো কোন অফিসিয়াল সিদ্ধান্ত হয় নাই। আর সিদ্ধান্ত যাই হোক না কেনো, কোন উচ্চ শিক্ষিত, সমাজের ভালো লোক ছাড়া কেউই কোন প্রতিষ্ঠানে আমার ডিও লেটারে সভাপতি হতে পারবে না।’

এ বিষয়ে সবাইকে তার ওপর ভরসা রাখার আহবান জানিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন বিএনপির এই তরুণ সংসদ সদস্য।

এমপি মাজেদের এই স্ট্যাটাসের পর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে এমপি মাজেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি