1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

জামালপুরের মাদারগঞ্জে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে মুক্তার আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় চরগোপালপুর গ্রামের কিছু যুবক পার্শ্ববর্তী গোপালপুর ব্রিজ এলাকায় গিয়ে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন। এতে গোপালপুর গ্রামের যুবকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চরপাকেরদহ ঘোনাপাড়া গ্রামের কৃষক মুক্তার আলী ও তার ভাই আব্দুল মান্নান সেখানে গেলে প্রতিপক্ষ চরগোপালপুর গ্রামের মদন কারুর ছেলে সোলায়মানসহ অজ্ঞাতরা মুক্তার আলী ও তার ভাই আব্দুল মান্নানকে বেদম মারধর করে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মুক্তার আলী মারা যান। নিহতের সহোদর আব্দুল মান্নানের অবস্থাও আশঙ্কাজনক।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক বলেন, ওই এলাকায় ফের সংঘর্ষ এড়াতে শনিবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে নিহতের স্বজনদের থানায় এজাহার দেওয়া কথা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি