1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

উচাখিলা বাজার ব্যবসায়ী কমিটি, সভাপতি সাইফুল সম্পাদক মিজানুর

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে উচাখিলা বাজার ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. আব্দুল্লাহ আল হাসান খান জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মিয়া, কোষাধ্যক্ষ মো. ফারুক আহম্মদ রতন, দপ্তর সম্পাদক ফজলুল হক শিমুল, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সম্মানিত সদস্য শ্রী ডা. বিন্দু বাসী রায় সহ আরও ৭ জন সম্মানিত সদস্য মনোনীত হন।

গত মঙ্গলবার রাত ১২ টার দিকে উচাখিলা কাঁচা বাজারে দোয়া ও মতবিনিময় সভার মধ্য দিয়ে কমিটি ঘোষণা করা হয়।

উচাখিলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, কমিটির সম্মানিত উপদেষ্টা মো. কায়সার আহমেদ, শ্রী বিমল চন্দ্র সাহা, মো. আজহারুল ইসলাম প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দোয়া ও মুনাজাত শেষে সকলের মাঝে আপ্যায়ন হিসেবে বিরিয়ানি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি