1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জ ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ট্রাকের ধাক্কায় আবদুর রশিদ (৬০) নামের এক অবসরপ্রাপ্ত চিকিৎসক নিহত হয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জ শহরের থানা রোডের বাসিন্দা ও সেলিনা কমপ্লেক্সের মালিক।

আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি আহত হন। পরে তাঁকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আবদুর রশিদ মোটরসাইকেলযোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি