1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

ঈশ্বরগঞ্জে ১১ ইউপিতে চলছে ভোটগ্রহণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সপ্তম ধাপে ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে তীব্র শীত উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট চলাকালীন সময়ে ১২টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। এ ছাড়া ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এ জন্য মাঠে তৎপর রয়েছে পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক জানান, সপ্তম ধাপে উপজেলার ১১টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও ১১টি ইউপিতে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি