1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেরিন আক্তার (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামে দুর্ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত জেরিন ওই এলাকার আজিজুল হকের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকে সকালেও জেরিন আক্তার বাড়ির পাশে মসজিদের মক্তবে পড়তে যায়। মক্তব ছুটির পর বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়। এ সময় পিকআপটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তা আটক করা আর সম্ভব হয়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি