1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ঈশ্বরগঞ্জে স্কুলশিক্ষিকাকে যৌন নিপীড়ন, আটক ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলশিক্ষিকা যৌন নিপীড়নের শিকার হয়ে থানায় মামলা করেছেন।

রোববার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাহিনুর রহমান রুবেলকে (৪০) গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রুবেল উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন রুবেল।

গত শনিবার ওই শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন ভূমি অফিসের সামনে রুবেল তার পথ রোধ করেন। এ সময় তার শরীরে হাত দেন এবং জামা ধরে টানাটানি করেন। ওই শিক্ষিকা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে থানায় মামলা করলে পুলিশ রুবেলকে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, যৌন নিপীড়নকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি