1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি, ৬ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

স্বামী-স্ত্রী দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার-শনিবার স্কুল সরকারি বন্ধ থাকায় বৃহস্পতিবার বিকেলে ঘরের দরজায় এবং গেইটে তালা দিয়ে দুজনেই ময়মনসিংহ শহরে ছেলের বাসায় চলে যান। সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র গেইট এবং ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এরপর ওয়ারড্রবের ড্রয়ার এবং স্টিলের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় চুরের দল।

দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায়।

শিক্ষক দম্পতির আবু রায়হান শেখ দুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে তাঁর স্ত্রী জাহানারা বেগম ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রায় ২০ বছর পূর্বে জায়গা কিনে বাসা করে বসবাস করে আসছিলেন ওই দম্পতি। এ অবস্থায় গতকাল শুক্রবার রাতের কোন এক সময় দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

এ প্রসঙ্গে আবু রায়হান শেখ নামে ওই প্রধান শিক্ষক বলেন, ‘ আজ সকালে ময়মনসিংহ ছেলের বাসা থেকে সোয়া ১১ টার দিকে বাসায় আসি। এসে গেইটের তালার পরিবর্তন দেখে সন্দেহ হয়। এরপর অন্যদিক দিয়ে ঘুরে ঘরের দরজার সামনে দাঁড়াতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর ঘরে ঢুকে দেখি সবকিছু তছনছ করা এবং ৬ ভরি স্বর্ণালংকার , নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, বাসার দলিলপত্র, আমরা স্বামী-স্ত্রী দুজনেরই বিভিন্ন সার্টিফিকেট, কম্বল, ফ্রিজ থেকে মাছ- মাংস, ড্রাম থেকে চালসহ অনেক কিছু নিয়ে যায় চুরের দল’।

ঈশ্বরগঞ্জ থানার (পরিদর্শক) ফরিদ আহমেদ বলেন, ‘ চুরির ঘটনাটি আমি অবগত নই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি