1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিমসহ যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলার আসামি আলমগীর মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

পরে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস। আটককৃত আলমগীর ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারি গ্রামের হোসেন আলীর ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, যৌথবাহিনীর অভিযানে আলমগীর নামে একজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমগীরের নামে থানায় চাঁদাবাজি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা ও জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি