1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালামসহ গ্রেপ্তার ২

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম(৫৫) ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো.খোকন মিয়া(৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (১৯ এপ্রিল) শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুস সালাম ও খোকন মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা। সালাম ওই গ্রামের মৃত উসমান গণি মিয়ার ছেলে এবং খোকন মিয়া একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান  চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ আব্দুস সালাম এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য খোকন মিয়াকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি