1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এক যুগ ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হচ্ছিল না কোন বৈশাখী মেলা কিংবা গ্রামীণ লোকজ মেলা। তবে এবার বৈশাখ মাসে গ্রামীণ ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আদলে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ি সড়ক ঘেঁষে কাকনহাটি গ্রামে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা। বৈশাখের ১৪ তম দিনে ও ঈদুল ফিতরের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা। উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ’র তত্ত্বাবধানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডারের সভাপতিত্বে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৈশাখ মাসে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাফির উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।

এ মেলায় বিভিন্ন স্টলে মাটির তৈজসপত্র, মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, ট্রয় ট্রেনসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ মেলা প্রাঙ্গন সবার জন্য খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, ‘মেলা আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে গ্রামগঞ্জে এর আয়োজন হলেও ইদানিং শহর-নগরেও এ মেলার আয়োজন দেখা যায়। এটি উপজেলাবাসীকে ক্ষণিকের জন্য হলেও অনাবিল আনন্দ উপভোগের সুযোগ করে দিচ্ছে। তবে মেলাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অনৈতিক কাজ ও অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তিনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি