1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে মারা গেছেন নবনির্বাচিত কাউন্সিলর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদুল ইসলাম শহীদ (৫৮) নামের নবনির্বাচিত এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। শপথ নেওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে তার মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন শহীদ। গত ৩০ জানুয়ারি নির্বাচনে টানা পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ১৯৯৭ সালে পৌরসভা সৃষ্টির পর থেকে তিনি সব নির্বাচনে বিজয়ী হয়ে আসছিলেন। পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পৌর জাতীয় পার্টির সভাপতির দায়িত্বও পালন করছিলেন শহীদ।

রোববার পৌরসভার আনুষ্ঠানিক প্রথম সভা হওয়ার কথা ছিল। নিহতের ভগ্নিপতি ফেরদৌস কোরাইশী টিটু বলেন, রাত ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে দাদার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।

শহীদের আকস্মিক মৃত্যুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি